ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করুন

ধ্যান করার অনেক উপায় আছে। এই পদ্ধতিতে প্রতিটি পদ নিয়মমাফিক খুঁটিয়ে দেখা হয়, যাতে বোঝা যায় পদটি কীসের সঙ্গে সম্পর্কিত: স্বীকার করার বা এড়িয়ে চলার মত পাপ, ঈশ্বরের প্রতিজ্ঞা, অনুসরণ করার মত উদাহরণ, পালন করার মত আদেশ, এবং ঈশ্বর সম্বন্ধে যে জ্ঞান আমরা লাভ করতে পারি।

বাইবেলের তিনটি আলাদা অংশ আমাদের বলে, কীভাবে আমরা যা কিছু করি তাতে আশীর্বাদ ও সফলতা লাভ করতে পারি:

“ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের পরামর্শে চলে না,
পাপীদের সঙ্গে পথে দাঁড়ায় না,
কিংবা বিদ্রূপকারীদের সভায় বসে না।
কিন্তু তার আনন্দ সদাপ্রভুর ব্যবস্থার মধ্যে,
তাঁর ব্যবস্থার উপর সে দিন ও রাত ধ্যান করে।
সে এমন একটি গাছের মত হবে, যা জলের প্রবাহের কাছে রোপিত
যা সঠিক দিনের তার ফল উত্পন্ন করে।
যার পাতা শুকিয়ে যায় না;
যা কিছু করে তাতে উন্নতিলাভ করবে।”
গীতসংহিতা 1:1-3
“তোমার মুখ থেকে এই ব্যবস্থার বই প্রস্থান না করুক;
এর মধ্যে যা কিছু লেখা আছে, যত্নের সঙ্গে,
সেই সমস্ত অনুযায়ী কাজ করার মাধ্যমে
তুমি দিন রাত তা গভীরভাবে ধ্যান কর,
কারণ তা করলে তুমি বৃদ্ধি পাবে ও সফল হবে।”
যিহোশূয় 1:8
“কিন্তু যে কেউ মনোযোগের সঙ্গে স্বাধীনতার নিখুঁত ব্যবস্থায় দৃষ্টিপাত করে
ও তাতে মনযোগ দেয়
এবং ভুলে যাওয়ার জন্য শ্রোতা না হয়ে
সেই বাক্য অনুযায়ী কাজ করে,
সে নিজের কাজে ধন্য হবে।”
যাকোব 1:25

প্রতিটি পদের মূল উপাদান হল ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করা, যাতে তাতে যা কিছু লেখা আছে আমরা সেই অনুযায়ী কাজ করি।

এই পদগুলো থেকে স্পষ্ট বোঝা যায়: আমরা যদি যা কিছু করি তাতে আশীর্বাদ ও সফলতা পেতে চাই, তবে আমাদের ঈশ্বরের বাক্য নিয়ে ধ্যান করতে হবে। ধ্যান করার একটি ভাল, বাইবেল-ভিত্তিক পদ্ধতি এখানে দেওয়া হল:

বাইবেল থেকে একটি পদ বেছে নিন। পদটি নিজের ভাষায় লিখুন, মুখস্থ করুন, তারপর প্রার্থনার সঙ্গে নিচের প্রতিটি প্রশ্ন বিবেচনা করুন:

1. পাপ

– এমন কোনো পাপ কি আছে, যা এড়িয়ে চলতে হবে?
“শাস্ত্রের প্রত্যেক কথা ঈশ্বরের মাধ্যমে এসেছে
এবং সেগুলি শিক্ষার,
চেতনার,
সংশোধনের,
ধার্মিকতার সম্বন্ধে শাসনের জন্য উপকারী,
যেন ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে পরিপক্ক হয়ে,
সব ভাল কাজের জন্য প্রস্তুত হতে পারে।”
2 তীমথিয় 3:16-17

2. প্রতিজ্ঞা

– এমন কোনো প্রতিজ্ঞা কি আছে, যা দাবি করা যায়?
“আর ঐ গৌরবে ও গুনে তিনি আমাদেরকে মূল্যবান এবং মহান প্রতিজ্ঞা প্রদান করেছেন,
যেন তার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে দুর্নীতিগ্রস্থ বিদ্বেষপূর্ণ ইচ্ছা থেকে পালিয়ে গিয়ে,
ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও।”
2 পিতর 1:3-4

3. উদাহরণ

– এমন কোনো উদাহরণ কি আছে, যা আমি অনুসরণ করতে পারি?
“আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।”
1 করিন্থীয় 11:1
“কারণ কি প্রকারে আমাদের অনুকারী হতে হয়, তা তোমরা নিজেরাই জান;…
কিন্তু তোমাদের কাছে নিজেদের উদাহরণরূপে দেখাতে চেয়েছি, যেন তোমরা আমাদের অনুকারী হও।”
2 থিষলনীকীয় 3:7-9

4. আদেশ

– এমন কোনো আদেশ কি আছে, যা আমার পালন করা উচিত? যোহন 14:21 পদে যীশু বলেন:
“যে আমার সব আদেশ জানে এবং পালন করে,
সেই একজন যে আমাকে ভালবাসে;
এবং যে আমাকে ভালবাসে
আমার পিতাও তাকে ভালবাসবে
এবং আমি তাকে ভালবাসব
এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব।”
যোহন 14:21

5. জ্ঞান

– ঈশ্বর সম্বন্ধে শেখার মত কিছু কি আছে?
“ঈশ্বরের এবং আমাদের প্রভু যীশুর তত্ত্বজ্ঞানে
অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বৃদ্ধি হোক।”
2 পিতর 1:2-3

লক্ষ্য করুন, ইংরেজিতে এই পাঁচটি বিষয়ের প্রথম অক্ষরগুলো দিয়ে “SPECK” শব্দটি তৈরি হয়, যা মনে রাখতে সাহায্য করে (Sins/পাপ, Promises/প্রতিজ্ঞা, Examples/উদাহরণ, Commands/আদেশ, Knowledge/জ্ঞান)।

প্রার্থনার সঙ্গে আগের প্রশ্নগুলো বিবেচনা করার পর: ঈশ্বর আপনাকে যা দেখিয়েছেন, তার প্রতি আপনার বাস্তব সাড়া কী? কারণ মূল কথা হল বাক্য নিয়ে ধ্যান করা, যাতে বাক্য যা বলে আমরা তা পালন করতে পারি। যাকোব বলেন: “আর বাক্যর কার্য্যকারী হও, নিজেদের ঠকিয়ে শুধু বাক্যের শ্রোতা হয়ো না।” (যাকোব 1:22)


সম্পর্কিত প্রবন্ধ

← বাক্য গ্রহণে ফিরে যান