কেন শাস্ত্র মুখস্থ করবেন?

1. পাপ এড়িয়ে চলার জন্য।

“আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি,
যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।”
গীতসংহিতা 119:11

2. বাধ্যতার জন্য।

“আমার পুত্র, আমার কথা সব পালন কর,
আমার আদেশ সব তোমার কাছে সঞ্চয় কর।
আমার আদেশ সব পালন কর, জীবন পাবে
এবং চোখের তারার মত আমার ব্যবস্থা রক্ষা কর;
তোমার আঙ্গুলে সেগুলো বেঁধে রাখ,
তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ।”
হিতোপদেশ 7:1-3

3. শয়তানকে প্রতিরোধ করার জন্য

মথি 4 অধ্যায়ে শয়তান তিনবার যীশুকে পরীক্ষা করেছিল, আর প্রতিবারই তিনি শাস্ত্র দিয়ে উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন “লেখা আছে…”। শেষে (পদ 11) শয়তান তাঁকে ছেড়ে চলে গেল। আমরাও তা করতে পারি, যদি মুখস্থ করার মাধ্যমে তাঁর বাক্য আমাদের হৃদয়ে সঞ্চয় করে রাখি। যোহন 14:26 বলে: “যখন সহায়ক, পবিত্র আত্মা, যাঁদের পিতা আমার নামে পাঠাবেন, তাঁরা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন এবং আমি তোমাদের যা বলেছি সে সব মনে করিয়ে দেবেন।”

“তখন যীশু শয়তানের মাধ্যমে পরীক্ষিত হবার জন্য, পবিত্র আত্মার মাধ্যমে মরূপ্রান্তে এলেন। আর তিনি চল্লিশ দিন রাত উপবাস থেকে শেষে ক্ষুধিত হলেন। তখন পরীক্ষক কাছে এসে তাঁকে বললেন, “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলো রুটি হয়ে যায়।” কিন্তু তিনি উত্তর করে বললেন, “লেখা আছে, মানুষ শুধুমাত্র রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রত্যেক কথা বের হয়, তাতেই বাঁচবে।” তখন শয়তান তাঁকে পবিত্র শহরে নিয়ে গেল এবং ঈশ্বরের মন্দিরের চূড়ার উপরে দাঁড় করাল, আর তাকে বলল “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নীচে ঝাঁপ দিয়ে পড়, কারণ লেখা আছে, তিনি নিজের দূতদের তোমার বিষয়ে আদেশ দেবেন, আর তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন, যদি তোমার পায়ে পাথরের আঘাত লাগে।” যীশু তাকে বললেন, “আবার এও লেখা আছে, তুমি নিজের ঈশ্বর প্রভুর পরীক্ষা করো না।” আবার শয়তান তাঁকে অনেক উঁচু এক পর্বতে নিয়ে গেল এবং পৃথিবীর সব রাজ্য ও সেই সবের ঐশ্বর্য্য দেখাল, আর তাঁকে বলল, “তুমি যদি উপুড় হয়ে আমাকে প্রণাম কর, এই সবই আমি তোমাকে দেব।” তখন যীশু তাকে বললেন, “দূর হও, শয়তান কারণ লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই প্রণাম করবে, কেবল তাঁরই আরাধনা করবে।” তখন শয়তান তাঁকে ছেড়ে চলে গেল, আর দেখ, দূতেরা কাছে এসে তাঁর সেবা করতে লাগলেন।”
মথি 4:1-11

4. আমাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য।

“আর এই যে সব কথা আমি আজ তোমাকে আদেশ করছি,
তা তোমার হৃদয়ে থাকবে
এবং তোমরা তোমাদের ছেলেময়েদেরকে যত্ন সহকারে শিক্ষা দেবে
এবং বাড়িতে বসার কিংবা রাস্তায় চলার দিনের
এবং শোয়ার দিন কিংবা ঘুম থেকে ওঠার দিনের
ঐ সব বিষয়ে কথাবার্তা বলবে।”
দ্বিতীয় বিবরণ 6:6-7

5. সুসমাচার জানাতে প্রস্তুত থাকার জন্য

“বরং তোমাদের হৃদয়ে প্রভু খ্রীষ্টকে মূল্যবান স্বরূপ স্থাপন কর,
যে প্রশ্ন করে তাকে উত্তর দিতে সবদিন প্রস্তুত থাক
কেন তোমাদের ঈশ্বরের উপর আস্থা আছে।
কিন্তু এটা পবিত্রতা এবং সম্মানের সঙ্গে কর।”
1 পিতর 3:15

আমাদের ঈশ্বরের দেওয়া সমস্ত যুদ্ধসজ্জা পরার আদেশ দেওয়া হয়েছে, যার মধ্যে আছে সুসমাচার জানানোর প্রস্তুতি পায়ে পরা। ইফিষীয় 6:15 বলে: “শান্তির সুসমাচারের প্রস্তুতির জুতো পায়ে দিয়ে দাঁড়িয়ে থাক”। মুখস্থ করা হল সুসমাচার জানানোর জন্য প্রস্তুত থাকার একটি উপায়।

হিতোপদেশ 22:20-21 বলে: “আমি কি তোমাকে ত্রিশটি নির্দেশের কথা এবং জ্ঞানের কথা বলিনি, যাতে তুমি সত্য বাক্যের নির্ভরযোগ্যতা শিখতে পার, যেন কেউ তোমাকে পাঠালে তুমি তাকে সত্য উত্তর দিতে পার।”

6. আমাদের নিজের ইচ্ছাকে জয় করার জন্য

“যদি আমি বলি, আমি সদাপ্রভুর কথা আর চিন্তা করব না;
আমি তাঁর নাম ঘোষণা করব না,
তবে এটা আমার অন্তরে জ্বলন্ত আগুনের মত
আমার হাড়ের মধ্যে বদ্ধ হয়ে থাকে।
তাই আমি তা ধরে রাখতে ক্লান্ত হয়ে পড়ি; কিন্তু আমি সক্ষম হই না।”
যিরমিয় 20:9

যিরমিয়ের জীবনের এই সময়ে ঈশ্বরের বাক্য প্রতিদিন তাঁর জন্য “ভর্ত্সনা ও উপহাস” নিয়ে আসছিল (পদ 8)। তাই যিরমিয়ের মনোভাব খারাপ হয়ে গিয়েছিল, এবং তিনি ঠিক করেছিলেন যে ঈশ্বরের হয়ে আর কথা বলবেন না। কিন্তু ঈশ্বরের বাক্য তাঁর ভিতরে জ্বলছিল, আর তিনি চুপ করে থাকতে পারেননি।


← বাক্য গ্রহণে ফিরে যান