পবিত্র আত্মা
পবিত্র আত্মা আপনাকে শিক্ষা দেবেন ও পথ দেখাবেন
আর তোমরা খ্রীষ্টের দ্বারা যে অভিষিক্ত হয়েছ তা তোমাদের অন্তরে আছে
এবং কেউ যে তোমাদের শিক্ষা দেয় তা তোমাদের দরকার নেই;
কিন্তু তাঁর সেই অভিষেক যেমন সব বিষয়ে তোমাদের শিক্ষা দিচ্ছেন
এবং সেই অভিষিক্ত যেমন সত্য আর তা মিথ্যা নয়
এবং এটা যেমন তোমাদের শিক্ষা দিয়েছে তেমনি তোমরা তাঁতেই থাক।
1 যোহন 2:27
এই ওয়েবসাইটের পুরো উদ্দেশ্য হল বিশ্বাসীদের উৎসাহ দেওয়া, যেন তাঁরা জানেন যে তাঁদের
অতি পবিত্র বিশ্বাসে বেড়ে ওঠার জন্য যা কিছু দরকার তা তাঁদের আছে, এবং এর জন্য তাঁদের
কোনো সেমিনারিতে যেতে হবে না, কিংবা ডক্টরেট ডিগ্রিধারী কোনো মানুষের কাছে শিক্ষা নিতে হবে
না। এর অর্থ এই নয় যে ঈশ্বর পুরুষ ও নারীদের শিক্ষক হিসাবে ব্যবহার করেন না বা তাঁদের সেই
বরদান দেন না; বরং ঈশ্বরের বিষয়গুলো শেখার জন্য মানুষের উপর নির্ভর না করে, আমাদের প্রধান
নির্ভরতা হওয়া উচিত ঈশ্বরের বাক্য, যা ঈশ্বরের আত্মা আমাদের শেখান। সেইজন্যই ঈশ্বর আমাদের
শিক্ষা দেওয়ার জন্য তাঁর আত্মা দিয়েছেন, আর পাঠ্যবই হিসাবে দিয়েছেন ঈশ্বরের বাক্য।
কারণ আমাদের কাছে ঈশ্বর তাঁর আত্মার মাধ্যমে তা প্রকাশ করেছেন,
কারণ আত্মা সমস্ত কিছুই খোঁজ করেন, এমনকি ঈশ্বরের গভীর বিষয়গুলিও খোঁজ করেন। কারণ মানুষের
বিষয়গুলি মানুষদের মধ্যে কে জানে? একমাত্র মানুষের অন্তরের আত্মা জানে; তেমনি ঈশ্বরের
বিষয়গুলি কেউ জানে না, একমাত্র ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা
জগতের মন্দ আত্মাকে পাইনি, কিন্তু সেই আত্মাকে পেয়েছি যা ঈশ্বরের, যেন ঈশ্বর অনুগ্রহের সঙ্গে
আমাদেরকে যা যা দান করেছেন, তা জানতে পারি।
1 করিন্থীয় 2:10-12
এই অংশে আমরা দেখি যে, ঈশ্বরের বিষয়গুলো আমরা কেবল আত্মার মাধ্যমেই শিখতে পারি। এছাড়া
পৌল 2 করিন্থীয় চিঠিতে লেখেন:
এটা নয় যে আমরা নিজেরাই নিজেদের গুণে কিছু করতে পারি,
বরং আমাদের সেই যোগ্যতা ঈশ্বর থেকেই পাই;
তিনিই আমাদের নতুন নিয়ম জানাবার জন্য যোগ্য করেছেন এবং তা অক্ষরের নয়
কিন্তু পবিত্র আত্মায় পরিচালনা হবার যোগ্য করেছেন; কারণ অক্ষর মৃত্যু আনে কিন্তু পবিত্র
আত্মা জীবন দেয়।
2 করিন্থীয় 3:5-6
তাই আমাদের লক্ষ্য শাস্ত্রকে কেবল একটি পাণ্ডিত্যপূর্ণ চর্চা হিসাবে অধ্যয়ন করা নয়, বরং
আত্মার কাছ থেকে ঈশ্বরের বিষয়গুলো শেখার চেষ্টা করা। আমরা শুধু জ্ঞান জমা করতে চাই না,
বরং সেই বিষয়গুলো খুঁজে পেতে চাই, যা আমাদের তাঁর প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে সাহায্য করে।
যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, মহিমার পিতা,
নিজের বিজ্ঞতায় জ্ঞানের ও প্রেরণার আত্মা তোমাদেরকে দেন;
যাতে তোমাদের মনের চোখ আলোকিত হয়,
যেন তোমরা জানতে পারো, তাঁর ডাকের আশা কি,
পবিত্রদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমার ধন কি,…
ইফিষীয় 1:17-18
যোহন 14 থেকে 16 অধ্যায়ে পবিত্র আত্মা সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়েছে। এই অধ্যায়গুলোর দুটি
নির্দিষ্ট পদ পবিত্র আত্মাকে শিক্ষক ও পথপ্রদর্শক হিসাবে তুলে ধরে:
যখন সহায়ক, পবিত্র আত্মা,
যাঁদের পিতা আমার নামে পাঠাবেন,
তাঁরা তোমাদের সব বিষয়ে শিক্ষা দেবেন
এবং আমি তোমাদের যা বলেছি
সে সব মনে করিয়ে দেবেন।
যোহন 14:26
তথাপি, তিনি সত্যের আত্মা, যখন আসবেন
তিনি তোমাদের সব সত্যের উপদেশ দেবেন;
তিনি নিজের থেকে কথা বলবেন না,
কিন্তু তিনি যা কিছু শোনেন সেগুলোই বলবেন;
এবং যে সব ঘটনা আসছে তিনি সে সব বিষয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন।
যোহন 16:13
তাই আমরা যদি শিখতে ও বেড়ে উঠতে চাই, তবে আসুন বাইবেল সম্বন্ধে অন্য মানুষদের ব্যাখ্যার
উপর আস্থা না রেখে, প্রথমে ঈশ্বরের পাঠ্যবইয়ের দিকে তাকাই, এবং আমাদের শিক্ষক হিসাবে তাঁর
সঙ্গে কথা বলায় ও সহভাগিতায় সময় কাটাই। তিনি শাস্ত্রের মাধ্যমে আমাদের সব প্রশ্নের উত্তর
দিতে সক্ষম। তিনি বলেন:
চাও, তোমাদের দেওয়া হবে,
খোঁজ কর, তোমরা পাবে;
দরজায় আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া হবে।
কারণ যে কেউ চায়, সে গ্রহণ করে
মথি 7:7-8a
পবিত্র আত্মা কী করেন
তিনি আমাদের সান্ত্বনা দেন
আমি তোমাদের একা রেখে যাব না; আমি তোমাদের কাছে ফিরে আসব।
যোহন 14:18
তিনি আমাদের শক্তি দেন
কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে এলে
তোমরা শক্তি পাবে;
এবং তোমরা যিরূশালেম, সমস্ত যিহূদীয়া, শমরিয়া দেশে
এবং পৃথিবীর শেষ পর্যন্ত আমার সাক্ষী হবে।
প্রেরিতদের কার্য্য 1:8
আমরা প্রার্থনা করি তাঁর মহিমা ও শক্তির অনুগ্রহে
সব বিষয়ে তোমরা শক্তিশালী হও
যেন তোমরা ধৈর্য্য ও সহিষ্ণুতাকে আনন্দের সঙ্গে গ্রহণ করতে পার।
কলসীয় 1:11
তিনি জগতকে দোষী সাব্যস্ত করেন
যখন তিনি আসবেন, সাহায্যকারী জগতকে অপরাধী করবে
পাপের বিষয়ে, ন্যায়পরায়নতা বিষয়ে এবং বিচারের বিষয়ে,
যোহন 16:8
তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন
আমি কোনোভাবে তোমাকে ছাড়বনা এবং কোনোভাবে তোমাকে ত্যাগ করব না।
ইব্রীয় 13:5c
এবং আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদের অন্য একজন সহায়ক দেবেন
সুতরাং তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন,
যোহন 14:16
তিনি আমাদের “না” বলতে সাহায্য করেন
কারণ ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পাপ থেকে মুক্তি পাওয়া যায় তা সব মানুষের কাছেই প্রকাশিত হয়েছে।
তা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেন আমরা ভক্তিহীনতা ও জগতের কামনা বাসনাকে অস্বীকার করি,
সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্ত্তমান যুগে জীবন কাটাই,
তীত 2:11-12
তিনি আত্মিক জীবন দেন
যদি খ্রীষ্ট তোমাদের অন্তরে থাকেন,
তবে একদিকে দেহ পাপের জন্য মৃত বটে,
কিন্তু অন্য দিকে ধার্মিকতার দিক থেকে আত্মা জীবিত।
আর যিনি মৃতদের মধ্য থেকে যীশুকে উঠিয়েছেন, তাঁর আত্মা যদি তোমাদের মধ্যে বাস করেন,
তবে যিনি মৃতদের মধ্য থেকে খ্রীষ্ট যীশুকে পুনরুত্থিত করেছেন তিনি তোমাদের অন্তরে বাস করছেন
এবং নিজের আত্মার মাধ্যমে তোমাদের মরণশীল দেহকেও জীবিত করবেন।
রোমীয় 8:10-11
তিনি বিশ্বাসীদের মুদ্রাঙ্কিত করেন
খ্রীষ্টেতে থেকে তোমরাও সত্যের বাক্য, তোমাদের মুক্তির সুসমাচার,
শুনে এবং তাতে বিশ্বাস করে
সেই প্রতিজ্ঞার পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ;
সেই পবিত্র আত্মাই হলো আমাদের পরিত্রানের জন্য,
ঈশ্বরের প্রতাপের মহিমার জন্য ও আমাদের উত্তরাধিকারের বায়না।
ইফিষীয় 1:13-14
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না,
যার দ্বারা তোমার মুক্তির দিনের র অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ।
ইফিষীয় 4:30
আপনার কি পবিত্র আত্মা আছেন?
যদিও, তোমরা দেহের অধীনে নও কিন্তু আত্মার অধীনে আছ
যদি বাস্তবে ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন।
কিন্তু যদি করো খ্রীষ্টের আত্মা নেই,
তবে সে খ্রীষ্টের থেকে নয়।
রোমীয় 8:9
আপনার কি পবিত্র আত্মা আছেন? যদি না থাকেন, তবে আপনি ঈশ্বরের সন্তান নন। যদি আপনার মধ্যে
আত্মা থাকেন, তবে আপনি তা কীভাবে জানেন? এটা কি একটা অনুভূতি? নাকি আপনি ঈশ্বরের বাক্যের
মাধ্যমে তা জানেন? দেখা যাক ঈশ্বরের বাক্য কী বলে:
কারণ তোমরা সবাই খ্রীষ্ট যীশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র হয়েছ;…
আর তোমরা পুত্র, এই জন্য
ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন,
যিনি “আব্বা, পিতা” বলে ডাকেন।
গালাতীয় 3:26; 4:6
এখন শেষ দিন, উত্সবের মহান দিন,
যীশু দাঁড়িয়ে চিত্কার করে বললেন, কারুর যদি পিপাসা পায় তবে আমার কাছে এসে পান করুক।
যে কেউ আমাতে বিশ্বাস করে, যেমন শাস্ত্রে বলা আছে,
তার হৃদয়ের মধ্য থেকে জীবন জলের নদী বইবে।
কিন্তু তিনি পবিত্র আত্মার সমন্ধে এই কথা বললেন, যারা তাঁতে বিশ্বাস করত তারা সেই আত্মাকে পাবে,
তখনও সেই আত্মা দেওয়া হয়নি কারণ সেই দিন পর্যন্ত যীশুকে মহিমান্বিত করা হয়নি।
যোহন 7:37-39
আমাদের মধ্যে যে আশা আছে, সে বিষয়ে যে কেউ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিতে আমাদের সবসময়
প্রস্তুত থাকতে হবে (1 পিতর 3:15)। আপনার মধ্যে কেন পবিত্র আত্মা আছেন, তার উত্তর দিতে কি
আপনি প্রস্তুত?
অনুশীলন
- পড়ুন: যোহন 14-16
- মুখস্থ করুন: 1 যোহন 2:27, যোহন 14:26, 1 করিন্থীয় 2:12, গালাতীয় 3:26, গালাতীয় 4:6, যোহন 7:38
আরও জানতে ভিডিও শিক্ষাটি দেখুন (ইংরেজিতে): The Holy Spirit Our Teacher