নিচের চিঠিটি একজন ভাইয়ের এই প্রশ্নের উত্তরে লেখা হয়েছিল: “তুমি কি সত্যিই মনে কর যে, ঈশ্বরের সঙ্গে তোমার প্রতিদিন সহভাগিতা করতেই হবে?” – শুধু সপ্তাহে একবার মণ্ডলীতে যাওয়া আর মাঝে মাঝে শাস্ত্র পড়ার বিপরীতে।
সেদিন তোমার প্রশ্নটি সত্যিই আমার উপকার করেছে। বহু বছর ধরে আমি প্রতিদিন প্রভুর সঙ্গে ঘনিষ্ঠ সহভাগিতা খুঁজেছি, তাঁর কণ্ঠস্বর শোনার আকাঙ্ক্ষা নিয়ে, যেন আমি তাঁর বাধ্য হই এবং এভাবে তাঁর প্রতি আমার ভালবাসা প্রমাণ করি। প্রতিদিন এটি করার জন্য আমি ভিতর থেকে তাগিদ অনুভব করেছি। কিন্তু সেদিন তুমি যখন প্রশ্নটি করলে, তখন আমি মনে মনে নিজেকে জিজ্ঞাসা করতে বাধ্য হলাম – “আমি কেন এভাবে ভাবি?” তারপর থেকে আমি খুঁজে দেখছি, আমি যেভাবে ভাবি কেন সেভাবে ভাবি। এটা কি এজন্য যে, ছোটবেলায় আমি কাউকে এ কথা শিক্ষা দিতে শুনেছিলাম? আমি কি কোথাও এটা পড়েছিলাম? এই ভাবনাগুলো কি আমি নিজেই বানিয়েছি? নাকি – এটা এসেছিল স্বয়ং ঈশ্বরের কাছ থেকে, যিনি তাঁর সন্তান হিসেবে আমার সঙ্গে কথা বলেছিলেন, যখন অতীতে কোনো এক সময় আমি তাঁর বাক্য নিয়ে ধ্যান করছিলাম, আর তিনি আমার জীবনে তাঁর প্রতিজ্ঞা পূর্ণ করেছিলেন, যখন তিনি তা “…নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন” যোহন 16:14 এবং আমাকে “…জ্ঞানের ও প্রেরণার আত্মা…” ইফিষীয় 1:17 দিলেন? এই মুহূর্তে আমি বিশ্বাস করি, শেষেরটিই সত্য!
“তুমি কি মনে কর যে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা প্রতিদিন হওয়া উচিত?” – এই প্রশ্নের উত্তরে আমি নিচের শাস্ত্রাংশগুলো, আর সেগুলো নিয়ে আমার কিছু ভাবনা তুলে ধরতে চাই। তোমার প্রশ্নটি নিয়ে ভাবার সময় এই ভাবনাগুলোই বারবার আমার মনে আসছিল।
এই শাস্ত্রাংশ অনুযায়ী, সত্যিকারের প্রজ্ঞার কথা শোনার এবং জীবন খুঁজে পাওয়ার পথ হল দিন দিন জেগে থাকা এবং অপেক্ষা করা। সত্যিকারের প্রজ্ঞা কেবল সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষের বুদ্ধি দিয়ে লাভ করা যায় না, বরং তা আসে প্রকাশের মাধ্যমে! ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে, খ্রীষ্টের বিষয়গুলো তিনি “…নিয়ে তোমাদের কাছে ঘোষণা করবেন” যোহন 16:14, আর একে বলা হয় “…জ্ঞানের ও প্রেরণার আত্মা… যাতে তোমাদের মনের চোখ আলোকিত হয়…” ইফিষীয় 1:17-18।
মানুষ আর রাজারা যা কিছু চাইতে পারত, তার মধ্যে দায়ূদ বললেন, তিনি একটি বিষয়ই চান! তিনি তাঁর জীবনের প্রতিটি দিন প্রভুর উপস্থিতিতে থাকতে চেয়েছিলেন। তিনি প্রভুর সৌন্দর্য দেখতে চেয়েছিলেন, এবং ঈশ্বরের কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করতে চেয়েছিলেন।
“…দিন রাত…” কথাটি আমার কাছে মনে হয় না যে এটি মাঝে মাঝে, যখন আমার সময় হয় বা সুবিধা হয় তখন কিছু করার কথা বলছে; বরং এটি সবসময় করার কথা বলছে – প্রতিদিন, প্রতিরাত, আমার জীবনের সব দিন।
জলের জন্য যে তৃষ্ণা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন, প্রাণের এই তৃষ্ণার ছবি হিসেবে, তা প্রতিদিনের! প্রতিদিন ঘুম থেকে উঠলেই আমার তৃষ্ণা পায়। এটা কি সেই প্রাণের তৃষ্ণার ছবি নয়, যা প্রতিদিন আমাদের থাকা উচিত?
তোমার প্রশ্নটি নিয়ে ভাবার সময় প্রভু এই পদগুলো আমার মনে এনে দিয়েছিলেন। এগুলো নিয়ে ভাবলে আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন, সকালে, এমনকি রাতেও আমার ঈশ্বরকে খোঁজার তাগিদ অনুভব করি।
ভাই, আমি যেভাবে ভাবি কেন সেভাবে ভাবি, তা নতুন করে যাচাই করে আমি নিশ্চিত হয়েছি যে, আমার প্রভু সত্যিই চান আমি তাঁর উপস্থিতি খুঁজি – তাঁর সৌন্দর্য দেখার জন্য, এবং তাঁর কাছে প্রজ্ঞা ও পথনির্দেশ চাওয়ার জন্য … প্রতিদিন।
আমাকে শাণিত করার জন্য ধন্যবাদ (হিতোপদেশ 27:17)।একজন সহদাস